লতিফ সিদ্দিকীর দুর্নীতি মামলা স্থগিতই থাকছে
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে মামলার বিষয়ে হাইকোর্টের জারি করা রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভগ। তবে আপিল বিভাগের আদেশ পাওয়ার ছয় মাসের মধ্যে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আব্দুল লতিফ সিদ্দিকীর আবেদনের শুনানি নিয়ে মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। আজ সেটি শুনানি হয়।
২০১৭ সালের ১৭ অক্টোবর দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। মামলার অপর আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়ার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।
এফএইচ/বিএ/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি
- ২ সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির ‘না’, আইনজীবীদের মতপার্থক্য
- ৩ গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা ২৫ ফেব্রুয়ারি
- ৪ এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার
- ৫ একেএম শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ