দুই মামলায় রিজভীর জামিন
২০ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো.খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
জয়ননুল আবেদীন জানান, দুই মামলায় চার্জশীট (তদন্ত প্রতিবেদন) গ্রহণ না করা পর্যন্ত রিজভীকে জামিন দিয়েছেন আদালত।
গত ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ১লা সেপ্টেম্বর শ্যান অ্যারেস্ট দেখানো হয়। ১লা ফেব্রুয়ারি রিজভীকে গ্রেফতার করেন পুলিশ ।এ খন তিনি কারাগারে রয়েছেন।
এফএইচ/জেডএইচ/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- ২ তুরস্কে চিকিৎসার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, কারাগারে ৫ প্রতারক
- ৩ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তি প্রক্রিয়া আটকে গেলো
- ৪ ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল, ইতিবাচক বার্তা
- ৫ সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মানহানির অভিযোগ, আদালতে মামলা