ফখরুলের জামিন সংক্রান্ত শুনানি ১১ নভেম্বর
পল্টন ও মতিঝিল এলাকায় হরতালে নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থায়ী জামিন সংক্রান্ত রুলের শুনানি পিছিয়ে আগামী ১১ নভেম্বর ঠিক করেছেন হাইকোর্ট। সোমবার রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
মির্জা ফকরুলের আইনজীবী ব্যারিস্টার রাগিফ রউফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ব্যস্ততার জন্য সময় আবেদন করলে আদালত আগমী ১১ নভেম্বর শুনানির পরবর্তী দিন ঠিক করেন।
আদালতের ফখরুলের পক্ষে শুনানিতে ব্যারিস্টার রাফিফ রউফ চৌধুরীসহ অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ জুন মির্জা ফখরুল ইসলামকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ। রাজধানীর বিভিন্ন থানায় তিন মামলার জামিন আবেদন হাইকোর্টের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য বলেছেন আদালত। যা আজ (সোমবার) শুনানির জন্য দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।
২ নভেম্বর সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। ২ নভেম্বর আবারও আট সপ্তাহ সময়ের আবেদন জানিয়েছিলেন মির্জা ফখরুল। এ আবেদন খারিজ করার ফলে মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালত তাকে কারাগারে পাঠায়। বর্তমানে তিনি কাশেমপুর কারাগারে রয়েছেন।
এফএইচ/আরএস/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ দায়িত্ব নিলেন নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ২ গুমের মামলা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
- ৩ ‘নবীন’ পাঞ্জাবির দোকান চালুর নির্দেশ, ওসিকে শোকজ
- ৪ রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ৫ কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল