হিরোইন মামলায় ২ নারীর যাবজ্জীবন
ফাইল ছবি
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় হিরোইন উদ্ধারের ঘটনায় করা মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- হেলেনা আক্তার ও আফিয়া বেগম।
জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এফডিসি রোডের সামনে থেকে হিরোইনসহ তাদের গ্রেফতার করে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম ও ১২০ গ্রাম করে হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
জেএ/এআরএ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাজারীবাগে হত্যা: স্ত্রী ও সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড
- ২ সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৩ সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
- ৪ গুলশানে ফ্ল্যাট নেওয়ার মামলায় টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৫ সাবেক এমপি কাজিমের আয়কর নথি জব্দের নির্দেশ