সাকা-মুজাহিদের রিভিউ শুনানি আজ
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায়ের রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আজকের (মঙ্গলবার) কার্যতালিকায় রাখা হয়েছে।
কার্যতালিকার (কজলিস্টের) ২ নম্বরে মুজাহিদ এবং ৩ নম্বরে সাকার রিভিউ আবেদন রয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েব সাইটের কার্যতালিকায় মামলাটি রয়েছে।
এর আগে গত ২ নভেম্বর সাকা-মুজাহিদের মামলায় রিভিউ আবেদন শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ঠিক করেন আদালত।
গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাকা-মুজাহিদের রিভিউ শুনানির জন্য ২ নভেম্বর দিন নির্ধারণ করেন।
এফএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে