মুজাহিদের আইনজীবীর শুনানি শেষ, রাষ্ট্রপক্ষের শুরু
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি চলছে। মুজাহিদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের শুনানি শেষে ১০ টা ৫৫ মিনিটে রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে আজ (মঙ্গলবার) সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আসন গ্রহণ করে কার্যতালিকায় থাকা একটি মামলার পরেই জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিল আবেদনের শুনানি শুরু করেন।
আদলতে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষে উপস্থিত আছেন- আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী এসএম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।
অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, ট্রাইব্যুনালের চীপ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
এর আগের শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ দিন ধার্য করেন।
প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনও আজ (মঙ্গলবার) একই বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে।
এদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন আজকের কার্যতালিকায় থাকায় আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরএস/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে