অনুমতি পেলে মুজাহিদের সঙ্গে দেখা করবেন আইনজীবীরা
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে চান তার আইনজীবীরা। অনুমতি পেলে শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তারা মুজাহিদের সঙ্গে দেখা করবেন বলে জানান আইনজীবী গাজী এইচএম তামিম।
মুজাহিদের সঙ্গে দেখা করার জন্য অনুমতি চেয়ে আবেদনপত্র নিয়ে বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে যাওয়ার আগে তিনি এ তথ্য জানান।
তামিম বলেন, আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা। ওই সময় পরিবারের সদস্যেদের কাছে তিনি আইনজীবীদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন ।
এর আগে রায়ের পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে কথা বলতে গত ৩ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেছিলেন তার পাঁচ আইনজীবীরা।
এবার সাক্ষাতপ্রার্থী আইনজীবী টিমে রয়েছেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সাইফুর রহমান মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী এইচএম তামিম। তবে কি বিষয় নিয়ে আলোচনা করার জন্য তারা সাক্ষাত করবেন তা বলেন নি আইনজীবী তামিম।
এফএইচ/এসএইচএস/এএইচ/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে