সালামত উল্লাহর জামিন আবেদন খারিজ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক কক্সবাজারের সালামত উল্লাহ খানের (৭৭) জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। অপরদিকে আসামিদের জামিন আবেদনের বিরোধীতা করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া পরভীন চমন। তবে আজ শুধুমাত্র জামিন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করার জন্য দিন নির্ধারণ থাকায় আদালতে কোন আসামিকে হাজির করা হয়নি।
এর আগে তার পক্ষে ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। জামিন করার পর গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল জামিন শুনানির জন্য ২৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।
এই মামলার তদন্ত চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মানন্তর ও দেশান্তরকরণসহ ১৩টি অভিযোগ রয়েছে। এই মামলায় এর আগে আসামি ছিলেন ১৯ জন। তবে গ্রেফতারকৃত একজন মারা যাওয়ায় মোট আসামি হন ১৮ জন। তবে এই মামলায় নতুন আরো একজন আসামি সংযুক্ত হওয়ায় মোট আসামি দাঁড়ালো ১৯ জন।
সালামত উল্লাহ খান ছাড়া অন্য আসামিরা হলেন, মৌলভী জাকারিয়া শিকদার, মো. রশিদ মিয়া বিএ, অলি আহমদ, মো. জালাল উদ্দিন, মোলভী নুরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল, মমতাজ আহম্মদ, হাবিবুর রহমান, মৌলভী আমজাদ আলী, মৌলভী আব্দুল মজিদ, বাদশা মিয়া, ওসমান গণি, আব্দুল শুক্কুর, মৌলভী সামসুদ্দোহা, মো. জাকারিয়া, মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী, মৌলভী জালাল ও আব্দুল আজিজ। এদের মধ্যে সালামত উল্লাহ খানসহ ৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন, সালামত উল্লাহ খান, মো. রশিদ মিয়া বিএ, মৌলভী নুরুল ইসলাম, বাদশা মিয়া, মৌলভী ওসমান গনি, মৌলভী শামসুদ্দোহা, মো.জিন্নাত আলী। তাদের মধ্যে মোলভী সামসুদ্দোহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এফএইচ/জেডএইচ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে