ঢাকা বার নির্বাচনের প্রধান কমিশনার শাহ আলম খান
ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-২০১৭ ’র নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হয়েছেন সিনিয়র আইনজীবী শাহ আলম খান। সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অ্যাডভোকেট শাহ আলম খান ৩৫ বছরের অধিক সময় ধরে আইন পেশায় নিয়োজিত। ঢাকার আইন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান মিরপুর ল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।
১৯৪৬ সালের ২৩ জানুয়ারি বি.বাড়িয়া জেলা সদরে প্রখ্যাত এই আইনজীবীর জন্ম। স্ত্রী জিনাত আরা খান পেশায় চিকিৎসক। তিনি দুই কন্যার জনক। বড় মেয়ে শাহনাজ খান শম্পা প্রকৌশলী এবং ছোট মেয়ে শারমিন খান সুধা প্রভাষক।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ঢাকা বারের সকল সদস্যের কাছে সহযোগিতা চেয়েছেন প্রবীণ এ আইনজীবী।
এএ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ শাহবাগে সহিংসতা, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড
- ২ শাপলা চত্বরের হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামি করা হতে পারে
- ৩ তাজুল ইসলামের সঙ্গে বসবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর
- ৪ ‘এটা ওপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারবো না’
- ৫ কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচন করার সুযোগ চেয়ে সুমনের রিট