এ্যানির জামিন নামঞ্জুর
রাজধানীর পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানার নয় মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। জামিনের আবেদন করেন এ্যানির আইনজীবী সানাউল্লাহ মিয়া।
এর আগে গত ২৮ জানুয়ারি আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহের মাধ্যমে এ্যানি রাজধানীর পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানার নয়টি মামলায় এই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ্যানির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৩ সালে সূত্রাপুর থানায় ও ২০১৫ সালে পল্টন এবং মতিঝিল থানায় এ্যানির বিরুদ্ধে এই নয়টি মামলা করা হয়।
জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ গ্রাম আদালত আইন কেন বাতিল ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল
- ২ হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
- ৩ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া নিয়ে রুল
- ৪ চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ফারুক দুদিনের রিমান্ডে
- ৫ নির্বাচিত সরকার বিভিন্ন পদে পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক