এবার শাকিব খানের বিরুদ্ধে প্রযোজক রহমত উল্লাহর মামলা
চিত্রনায়ক শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ
মানহানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে এবার মামলা করলেন প্রযোজক রহমত উল্লাহ। আদালত মামলাটি পুলিশের বিশেষ শাখা পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালতের পেশকার নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
আরও পড়ুন: প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের মামলা
এর আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করায় শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।
গত ১৮ মার্চ রাতে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। তবে সেখানে মামলা নেওয়া হয়নি। পরদিন ১৯ মার্চ সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন শাকিব খান। পরবর্তীতে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।
আরও পড়ুন: হোটেলে ফেরার পথে অজ্ঞান হন শাকিব, পরে ওঠে ধর্ষণের অভিযোগ
এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জেএ/কেএসআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ফলাফল বাতিল ও ফের নির্বাচন চেয়ে হাইকোর্টে বিএনপি প্রার্থীর আবেদন
- ২ ১৭ বছরে ১৩৫৫৮৫ কারাবন্দিকে আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড
- ৩ সাবেক সমন্বয়ক রিয়াদসহ চারজনকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ
- ৪ আসামি হিসেবে জিয়াউল আহসানের ‘সম্মান’ চাইলেন আইনজীবী
- ৫ সাবেক এমপি শাহ আলমের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ