সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান বিচারপতি
সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। সুপ্রিমকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার রাত পোনে ১০টার দিকে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
সম্মেলনটি আগামী ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে। তারপর ১২ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে প্রধান বিচারপতি দুই দিন নেপাল সফর শেষে ৭ মার্চ দেশে ফিরেন।
প্রধান বিচারপতির একান্ত সচিব জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, একটি সম্মেলনে যোগ দিতে তিনি (প্রধান বিচারপতি) রাতে আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়বেন।
এফএইচ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
- ২ শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৩ ঢাবি শিক্ষার্থীকে মারধরের মামলায় ৩ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- ৪ জামায়াত আমিরের এক্স হ্যাকড: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন
- ৫ মিথ্যা রায় দিয়েছে, যারা আগুন লাগিয়েছে তাদের ধরেনি: মালেক