প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা
ঢাকার মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট) হিসেবে এই প্রথম কোনো নারীকে নিয়োগ দিল সরকার। সুপ্রিম কোর্টের সুপারিশের ভিত্তিতে ঢাকা মহানগরের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমকে এই পদে নিয়োগ দেয়া হয়।
বৃহস্পতিবার আইন ও বিচার মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
জেসমিন আরা বেগম বর্তমানে মহানগর অতিরিক্ত দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন পদে আগামী ২০ মার্চ যোগ দিতেও বলা হয়েছে ওই চিঠিতে। তিনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেবেন।
জেএইচ/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ অস্ত্র মামলায় সুব্রত বাইনের ‘কথিত সহযোগী’ বিপু ৫ দিনের রিমান্ডে
- ২ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদের আপিল আবেদন
- ৩ নীতিনির্ধারকদের চিন্তাশক্তির সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে বিতর্ক
- ৪ রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
- ৫ শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা