ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

নিজামীর রিভিউ শুনানি শিগগিরই : মুরাদ রেজা

প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৯ মার্চ ২০১৬

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী রায় পুনর্বিবেচনার (রিভিউ) যে আবেদন করেছেন, শিগগিরই তার উপর শুনানির পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।    

মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এরআগে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিজামীর রিভিউ আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।

মুরাদ রেজা বলেন, যে তিনটি চার্জে (অভিযোগে) আপিল বিভাগ মৃত্যুদণ্ড (নিজামীর) বহাল রেখেছেন তার বিরুদ্ধে রিভিউ করেছেন আসামিপক্ষ। রায় যেটা ছিল, আমরা মনে করি সে রায় বহাল থাকবে। রিভিউটা শুধু হবে আইনগতভাবে। রিভিউয়ে আপিলের রায়ে কোনো ভুল-ভ্রান্তি আছে কি না সেটা দেখা হবে।  

এরআগে রিভিউ পিটিশন দায়েরের পর সংবাদ সম্মেলনে নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আলবদর হত্যাকাণ্ডের সঙ্গের নিজামীর সরাসরি সম্পৃক্ততা ছিল না। আপিল বিভাগ সাক্ষ্য পর্যালোচনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা সঠিকভাবে মূল্যায়ন করেননি। তাই আমরা বিশ্বাস করি রিভিউয়ে তারা বিষয়টি দেখবেন।’  

এফএইচ/এনএফ/পিআর