ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

নিম্ন আদালতে মির্জা ফখরুলের আত্মসমর্পণ

প্রকাশিত: ০৫:৫৩ এএম, ৩০ মার্চ ২০১৬

নাশকতার তিন মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন বলে জানান মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ।
 
গত ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ।
 
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।

জেএইচ/এমএস