ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

৭ খুন মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ চলছে

প্রকাশিত: ০৫:৪০ এএম, ১১ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের দুটি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার প্রধান আসামি নুর হোসেনের আইনজীবী নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনকে জেরা করছেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাত খুনের দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদসহ সকল আসামিদের আদালতে হাজির করা হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভকেট ওয়াজেদ আলী খোকন জানান, সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষীকে মামলার প্রধান আসামি নুর হোসেনের পক্ষের আইনজীবী জেরা করছে।

সাহাদাত হোসেন/এফএ/এবিএস

আরও পড়ুন