অবৈধ সম্পদ অর্জন
সাবেক অতিরিক্ত আইজিপি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী খন্দকারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।
মঙ্গলবার (২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খোরশেদ আলম ঢাকার আদালতে দুদকের সাধারণ নিবন্ধন শাখায় এ চার্জশিট দাখিল করেন।
আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৯ সালের ২১ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে এ মামলাটি করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৮৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়াও তার স্ত্রীর বিরুদ্ধে ৩১ লাখ ৪৯ হাজার টাকা অসৎ উপায়ে অর্জন এবং ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে।
জেএ/জেএইচ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
- ২ শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৩ ঢাবি শিক্ষার্থীকে মারধরের মামলায় ৩ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- ৪ জামায়াত আমিরের এক্স হ্যাকড: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন
- ৫ মিথ্যা রায় দিয়েছে, যারা আগুন লাগিয়েছে তাদের ধরেনি: মালেক