রোববার রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন
রংপুরে গুলিতে নিহত হন নিরস্ত্র আবু সাইদ, ফাইল ছবি
সরেজমিন পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করতে আগামী ৪ আগস্ট রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন।
সহিংসতায় নিহত মো. আবু সাঈদের বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে ৫ আগস্ট সকাল ৯টায়, রংপুর সার্কিট হাউজে। পরে ৬ আগস্ট নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো. মানিক মিয়ার বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে।
এছাড়া আগামী ৭ আগস্ট নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্যগ্রহণ করবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টে তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয়ে কমিশনের সভাপতি বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সাংবাাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, রংপুরে যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন আসছে, সে বিষয়টি সব শ্রেণি-পেশার মানুষকে জানানোর জন্য আগামীকাল থেকে রংপুরে মাইকিং করা হবে। তদন্ত কমিশনের কাছে যারা সাক্ষ্য দিতে আসবেন তাদের কোনো প্রকার ভয়ভীতি দেখানো হলে কমিশন ছাড় দেবে না বলেও উল্লেখ করেন তিনি।
তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ও আহতের ঘটনায় দায়ীদের চিহ্নিত করবে ও কারণ উদঘাটন করবে।
এসময় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরী উপস্থিত ছিলেন।
এফএইচ/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ নির্বাচিত সরকার বিভিন্ন পদে পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক
- ২ দেশের সব পরিত্যক্ত নলকূপ ভরাট করতে হাইকোর্টের নির্দেশ
- ৩ নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর
- ৪ নিজ কার্যালয়ে বসলেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- ৫ আসাদুর রহমান কিরণ ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ