আসাদুর রহমান কিরণ ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
ঢাকা মহানগর বিশেষ জজ আদালত/ফাইল ছবি
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানে প্রাথমিকভাবে দেখা গেছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। এসব অর্থ বিদেশে পাচার বা অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও সিটি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে থাকা ৪১টি হিসাবে মোট ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা ৭৫ পয়সা জমা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী তদন্তের স্বার্থে এসব হিসাব থেকে অর্থ উত্তোলন বন্ধের জন্য দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন আবেদন করেন। শুনানি শেষে আদালত হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন।
এমডিএএ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর
- ২ নিজ কার্যালয়ে বসলেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- ৩ আসাদুর রহমান কিরণ ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ৪ সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৫ সাবেক পুলিশ কর্মকর্তা এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা