হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার তিন দিনের রিমান্ডে
কামাল আহমেদ মজুমদারকে আজ আদালতে হাজির করে পুলিশ/ ছবি- জাগো নিউজ
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহআলী থানা এলাকায় ইকরামুল হক হত্যা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
- আরও পড়ুন
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার
খালেদার বাসার সামনে বালুর ট্রাক: গুলশান থানার সাবেক ওসি রিমান্ডে
গতকাল শুক্রবার দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।
বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এর শাহআলী মাজারের সামনে গুলিতে আহত হন ইকরামুল হক। চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১৪ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর শাহআলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জেএ/কেএসআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানোর গুঞ্জন
- ২ ৩ জেলা জজকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি
- ৩ রূপপুর প্রকল্পে ‘নিয়োগে অনিয়ম’ তদন্তে হাইকোর্টের নির্দেশ
- ৪ হবিগঞ্জে সিলিকা বালু উত্তোলনকারীদের তালিকা করতে নির্দেশ হাইকোর্টের
- ৫ মশা নিধন চেয়ে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নোটিশ