শিক্ষক ফেরদৌসের জামিন নামঞ্জুর
শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসের জামিন দেননি আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালতে ফেরদৌসের আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে গত ৪ মে আদালত মামলার সুষ্ঠু তদন্তের জন্য দুই দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর করেন। পরে ৭ মে (শনিবার) ফেরদৌস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
উল্লেখ্য, এইউএসটি শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ৩ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল সায়েম কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন। পরে গভীর রাতে কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ পঞ্চদশ সংশোধনী বাতিলে রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তালিকায়
- ২ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ৩ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৪ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৫ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল