দুবাইয়ে থাকা চৌধুরী নাফিজ সরাফাতের দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ
চৌধুরী নাফিজ সরাফাত/ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুবাইয়ের দ্য সিগনিসার ভবন ও দামাক হিলে এসব ফ্ল্যাট অবস্থিত।
বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
- আরও পড়ুন
- ‘নাফিজ সরাফাত ব্যাংকখেকো, তার বিচার করতে হবে’
- নাফিজ সরাফত ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
এদিন দুদকের অনুসন্ধান টিমের প্রধান কমিশনের উপপরিচালক মাসুদুর রহমান এ দুইটি ফ্ল্যাট ক্রোকের আবেদন করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাট দুইটি ক্রোকের আদেশ দেন।
গত ৭ জানুয়ারি রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত। ফ্ল্যাট ক্রোকের পাশাপাশি নাফিজ সরাফত ও আঞ্জুমান আরা শহিদের নামে থাকা জমিসহ বাড়ি, প্লটও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।
এমএএস/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা