ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

সঙ্গীর মানসিক চাপ কমাতে প্রতিদিন গোলাপ দিন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বহু যুগ ধরে প্রেমের প্রতীক হিসেবে প্রিয়জনকে গোলাপ দেওয়ার প্রথা চলে আসছে। কিন্তু শুধু আবেগই নয়, এই সুন্দর সুবাস মানসিক চাপ কমাতেও সাহায্য করে।

গবেষণা অনুযায়ী, যখন আমরা গোলাপের সুবাস নিই, তা সরাসরি মস্তিষ্কের সেই অংশে পৌঁছায় যা আবেগ, স্মৃতি ও স্ট্রেস নিয়ন্ত্রণ করে। ফলে আমাদের মন শান্ত হয় এবং শরীরও স্বস্তি পায়।

গোলাপের সুবাস গ্রহণের পর শ্বাসপ্রশ্বাস ধীর হয়, রক্তচাপ সামান্য কমে এবং অংশগ্রহণকারীরা আরও আরামদায়ক ও প্রশান্ত অনুভব করেন। তাই প্রেমের মাসে শুধু ভালোবাসা জানানোই নয়, প্রিয়জনের মানসিক স্বস্তির জন্যও গোলাপের সুবাস বিশেষ উপকারী।

গোলাপের সুবাসে নার্সদের চাপ কমেছে
এক্সপ্লোর জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ১২০ জন হাসপাতালের নার্সের উপর গোলাপের গন্ধের প্রভাব পরীক্ষা করা হয়েছে। চার সপ্তাহ ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে সুবাস ব্যবহার করার পর দেখা গেছে, নার্সদের মানসিক চাপ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

অ্যারোমা থেরাপি এবং মানসিক সুস্থতা
গোলাপের অ্যারোমা থেরাপি দীর্ঘকাল ধরে উদ্বেগ ও মানসিক চাপ হ্রাসের জন্য ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীনকাল থেকেই এটি মানসিক পুনরুদ্ধারের এক নির্ভরযোগ্য উপায় হিসেবে পরিচিত।

গোলাপ তেল শরীরে কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে এবং চাপের প্রতিক্রিয়া হ্রাস করে, ফলে মন এবং শরীর উভয়ই স্বাভাবিক এবং শান্ত থাকে। এটি ডোপামিন ও সেরোটোনিনের উৎপাদন করে যা মেজাজ নিয়ন্ত্রণ এবং মানসিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাপানে পরিচালিত একটি মানবভিত্তিক গবেষণায় দেখা গেছে, গোলাপ তেলের সুবাস নেওয়ার পর মানুষের শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।

গবেষণার ফলাফল দেখিয়েছে, যারা গোলাপের গন্ধ নিয়েছেন, তাদের মানসিক চাপ কমার সঙ্গে সঙ্গে হৃদস্পন্দন, রক্তচাপ এবং স্ট্রেস হ্রাসের প্রভাবও লক্ষ্য করা গেছে। অর্থাৎ গোলাপের সুবাস সরাসরি মস্তিষ্কের সেই অংশে প্রভাব ফেলে যা আবেগ এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করে, ফলে শরীর স্বাভাবিক ও শান্ত থাকে।

প্রশান্তিদায়ক গোলাপের সুবাস একাগ্রতা এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধিতেও সাহায্য করে। ঘ্রাণশক্তি এবং মানসিক স্মৃতি একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কাজের চাপ বা মানসিক ক্লান্তিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে গোলাপের সুবাস ইতিবাচক প্রভাব ফেলে।

তবে নিয়মিত উচ্চ চাপের পরিবেশে কাজ করা মানুষের ক্ষেত্রে গোলাপের গন্ধ দীর্ঘমেয়াদি শান্তি না দিলেও সাময়িকভাবে মানসিক শিথিলতা এবং স্বস্তি প্রদান করে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন:
ভালো মেয়ে হওয়ার চাপ কীভাবে নারীদের শরীর ও মনের ওপর প্রভাব ফেলে https://www.jagonews24.com/lifestyle/article/1091223
বেশি বেশি অভিযোগ করলে আপনার মস্তিষ্কে যা ঘটে https://www.jagonews24.com/lifestyle/article/1090760

এসএকেওয়াই/

আরও পড়ুন