ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

রোজায় ত্বককে হাইড্রেটেড রাখতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:১২ এএম, ১২ মার্চ ২০২৬

রোজার সময় শরীরে পানির ঘাটতি হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে শরীরের পাশাপাশি ত্বকও পানিশূন্য হয়ে পড়তে পারে। তাই এই সময় ত্বককে হাইড্রেটেড রাখা বিশেষভাবে জরুরি। অনেকের ধারণা, ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে সেটি নিশ্চয়ই পর্যাপ্ত আর্দ্রতাযুক্ত। কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। শুষ্ক, মিশ্র কিংবা তৈলাক্ত সব ধরনের ত্বকেই ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দিতে পারে।

ডিহাইড্রেটেড ত্বক বলতে বোঝায় ত্বকের ভেতরে পানির অভাব। এই সমস্যা দীর্ঘদিন অবহেলা করলে ত্বক নিস্তেজ হয়ে যায়, সংবেদনশীলতা বাড়ে এবং সময়ের আগেই ত্বকে বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে। তাই ত্বকের ডিহাইড্রেশনের লক্ষণগুলো আগে থেকেই চিহ্নিত করা এবং সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

der

যেভাবে বুঝবেন ত্বক পানিশূনতা-

ত্বকে টানটান ভাব অনুভব হওয়া
মুখ ধোয়ার পর যদি ত্বক অতিরিক্ত টানটান লাগে, তাহলে এটি ত্বকে পানির ঘাটতির একটি লক্ষণ হতে পারে। ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা কমে গেলে এমন অনুভূতি হয়।

নিস্তেজ ও ক্লান্ত দেখানো
ডিহাইড্রেটেড ত্বক সাধারণত উজ্জ্বলতা হারিয়ে ফেলে। মুখের স্বাভাবিক প্লাম্পনেস বা টানটান ভাব কমে যায়, ফলে ত্বক ক্লান্ত ও প্রাণহীন দেখাতে পারে।

সূক্ষ্ম রেখা বেশি চোখে পড়া
ত্বকে পানির অভাব হলে ফাইন লাইন বা ছোট ছোট ভাঁজ বেশি দৃশ্যমান হয়। বিশেষ করে চোখ ও ঠোঁটের আশপাশে এই রেখাগুলো স্পষ্টভাবে দেখা যায়।

ত্বক হঠাৎ সংবেদনশীল হয়ে পড়া
যে স্কিনকেয়ার পণ্য আগে ত্বকের সঙ্গে মানিয়ে যেত, সেটি ব্যবহার করার পর যদি হঠাৎ জ্বালা বা চুলকানি অনুভূত হয়, তাহলে বুঝতে হবে ত্বকের প্রতিরোধী স্তর দুর্বল হয়ে পড়েছে।

অতিরিক্ত তেল নিঃসরণ
অনেক সময় ত্বকে পানির ঘাটতি হলে শরীর সেই অভাব পূরণ করতে বেশি তেল উৎপাদন করে। ফলে রোমছিদ্র বন্ধ হয়ে ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

tyu

ত্বক হাইড্রেটেড রাখতে যা করবেন-

মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন
কঠোর বা হার্শ ক্লিনজার ত্বকের প্রাকৃতিক তেল দূর করে দেয়। তাই পিএইচ-ব্যালান্সড ও মৃদু ক্লিনজার ব্যবহার করা ভালো।

হাইড্রেটিং সিরাম ব্যবহার করুন
গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড বা অ্যালোভেরা সমৃদ্ধ সিরাম ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মুখ ধোয়ার পর হালকা ভেজা ত্বকে সিরাম লাগালে এটি বেশি উপকার পাওয়া যায়।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন
সিরামের পর একটি ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
এতে ত্বক দীর্ঘ সময় নরম ও সজীব থাকে।

পর্যাপ্ত পানি পান করুন
শুধু বাহ্যিক যত্ন নয়, ভেতর থেকেও শরীরকে হাইড্রেটেড রাখা জরুরি। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করা উপকারী।

সানস্ক্রিন ব্যবহার করুন
অতিরিক্ত রোদ ত্বকের আর্দ্রতা দ্রুত কমিয়ে দেয়। তাই বাইরে যাওয়ার আগে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

ত্বকের পানিশূন্যতা একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা। সময়মতো সঠিক যত্ন নিলে খুব সহজেই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং ত্বক দীর্ঘদিন সতেজ ও সুস্থ রাখা যায়।

সূত্র: এনডিটিভি

এসএকেওয়াই

আরও পড়ুন