ইরানি শিরিন পোলাওয়ের রেসিপি
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো
ইরানি শিরিন পোলাও, অর্থাৎ মিষ্টি চালে রঙিন ও সুগন্ধি ফ্রুটের এক অসাধারণ মিলন। এই ঐতিহ্যবাহী ইরানি রান্নার স্বাদ শুধু মুখেই নয়, চোখেও আনন্দ জাগায়। চটকদার বাদাম, কোমল কিশমিশ ও বিভিন্ন শুকনো ফল মিলে তৈরি করে এক বিশেষ ধরণের রাইস ডিশ, যা উৎসব, পারিবারিক জমায়েত বা বিশেষ মুহূর্তে পরিবেশন করা হয়ে থাকে। রইলো রেসিপি-
উপকরণ
- বাসমতী চাল ৫০০ গ্রাম
- মাল্টার খোসা ২৫ গ্রাম
- পেস্তাবাদামকুচি ২ টেবিল চামচ
- কাজুবাদামকুচি ২ টেবিল চামচ
- মাখন ২ টেবিল চামচ
- চিনি ৩ টেবিল চামচ
- জাফরান ১ চিমটি
- বরফ ২ কিউব
- লবণ স্বাদমতো
- আস্ত মুরগি একটি
- তন্দুরি/কাবাব মসলা ৪ টেবিল চামচ
- টক দই ৪ টেবিল চামচ
আরও পড়ুন:
- অতিথি আপ্যায়নে রাখুন অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি
- ঈদে রাতের খাবারে রাখতে পারেন সুস্বাদু চিকেন স্যুপ
- সহজেই বানিয়ে নিন জালি কাবাব
যেভাবে তৈরি করবেন
প্রথমে কমলার খোসা পাতলা করে ছুরি বা পিলারের সাহায্যে আলাদা করে নিন। তেতো স্বাদ কমানোর জন্য খোসা একটি পাত্রে ঠান্ডা পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ৫ মিনিটের মতো পানিতে ফুটিয়ে ঢেলে দিন। মুরগি শিরিন পোলাওয়ের সঙ্গে পরিবেশনের জন্য দই ও তন্দুরি মসলা মিশিয়ে মুরগির টুকরোগুলো কমপক্ষে ২ ঘণ্টা ম্যারিনেট করুন। ম্যারিনেট করা মুরগি পরে বেক, এয়ারফ্রাই বা রান্না করে ঝোল তৈরি করুন। আপনি চাইলে আপনার পছন্দমতো মসলা ব্যবহার করতে পারেন।
একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি ফোটান এবং এতে লবণ দিন। বাসমতী চাল ভালোভাবে ধুয়ে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানি ফোটানো হলে চাল ঢেলে আধাসেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর ঝাঁঝরিতে ছাঁকুন। চাল দুই ভাগে ভাগ করুন এবং এক ভাগে জাফরানের পানি মিশিয়ে রাখুন।
অন্যদিকে মাল্টার খোসা ক্যারামেলাইজেশন করতে প্রথমে একটি ছোট প্যানে ৪ টেবিলচামচ চিনি ও আধা কাপ পানি দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়ুন। এরপর এতে কমলার খোসা ও কুচানো গাজর যোগ করুন এবং ১০ মিনিট অল্প আঁচে কষিয়ে ক্যারামেলাইজ করুন।
পোলাও ভাপানো ও সাজানো
চুলার আগুন কমিয়ে মোটা তলার একটি পাত্রে মাখন দিন। প্রথমে সাদা আধাসেদ্ধ চাল বিছিয়ে দিন। এর ওপর ক্যারামেলাইজ করা মাল্টার খোসা এবং কিছু বাদাম ছড়িয়ে দিন। তারপর জাফরানি চালের স্তর দিন। সামান্য গোলাপজল ছিটিয়ে ঢাকনা দিয়ে ফয়েল পেপার বা আটা দিয়ে চারপাশ বন্ধ করুন। ৪০ মিনিট দমে রাখুন। শেষভাবে মাল্টার খোসা ও বাদাম ছড়িয়ে ওপরে রান্না করা মুরগি পরিবেশন করুন।
জেএস/