ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

কাপড়-চামড়ার ব্যাগের যত্ন, জানুন সঠিক পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:২৬ এএম, ০২ এপ্রিল ২০২৬

শখের ব্যাগ নিয়মিত ব্যবহার করলে ধুলো-ময়লা বা দাগ-ছোপ হওয়া স্বাভাবিক। বিশেষ করে কাপড় ও চামড়ার মিশ্রণে তৈরি ব্যাগ যেমন ব্যাকপ্যাক, টোট ব্যাগ বা ল্যাপটপ ব্যাগ পরিষ্কার রাখা একটু যত্নের বিষয়। সরাসরি সাবান পানিতে ডুবিয়ে ঘষে পরিষ্কার করলে চামড়ার অংশ নষ্ট হতে পারে, তাই আলাদা পদ্ধতি অবলম্বন করা জরুরি।

কাপড়ের অংশে দাগ পড়লে প্রথমে পরিষ্কার সুতির কাপড় সাবান পানিতে ভিজিয়ে ব্যাগের নির্দিষ্ট অংশ আলতোভাবে মুছে দিন। এরপর একই অংশ পরিষ্কার পানিতে ভিজিয়ে পুনরায় মুছে হাওয়ায় শুকিয়ে নিন।

চামড়ার অংশে সরাসরি পানি বা সাবান ব্যবহার করা ঠিক নয়। এই অংশ পরিষ্কার করতে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। কাপড়ের মাধ্যমে তেলটি চামড়ার ময়লা অংশে আলতোভাবে ঘষে দিন, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

আরও পড়ুন:

যদি পুরো ব্যাগেই কাপড় ও চামড়ার মিশ্রণ থাকে, তাহলে তরল সাবান পানিতে ‍মিশিয়ে স্প্রে বোতলে ভরে স্প্রে করে কাপড় দিয়ে হালকাভাবে ঘষে বা নরম ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে পারেন। তারপর পরিষ্কার জলে ভিজানো কাপড় দিয়ে মুছে হাওয়ায় শুকিয়ে নিন।

তবে মনে রাখতে হবে, ঘন ঘন সাবান পানি ব্যবহার করলে ব্যাগের জেল্লা বা টেক্সচার নষ্ট হতে পারে। তাই শখের ব্যাগ ব্যবহার ও পরিষ্কার করার সময় ধীর ও বুঝেশুনে কাজ করা ভালো।

জেএস/

আরও পড়ুন