ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

জানেন কি পাঁঠার মাংসেরও ভর্তা হয়? রইলো রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

জানেন কি পাঠার মাংস মানেই শুধু ঝোল বা কষা নয়, এর ভর্তাও হতে পারে? ভাবতে অবাক লাগলেও গ্রামবাংলার রান্নাঘরে এই ভর্তার আলাদা একটা ইতিহাস আর স্বাদ আছে। ধোঁয়া ওঠা সেদ্ধ মাংস, কাঁচা মরিচের ঝাঁঝ, পেঁয়াজ-রসুনের তীব্র গন্ধ আর সরিষার তেলের ছোঁয়ায় তৈরি এই ভর্তা একবার খেলে ভুলে থাকার নয়। যারা নতুন স্বাদের খোঁজে থাকেন বা ভর্তা প্রেমী, তাদের জন্য পাঠার মাংসের ভর্তা হতে পারে একেবারে ভিন্নরকম এক চমক। চলুন জেনে নেওয়া যাক এই অনন্য ভর্তার রেসিপি।

উপকরণ

  • হাড় ছাড়া পাঁঠার মাংস ৩০০ গ্রাম
  • আস্ত জিরা ১ চা চামচ
  • আদা-রসুনবাটা ১ টেবিল চামচ
  • গোলমরিচের গুঁড়ো ১ টেবিল চামচ
  • গরমমশলার গুঁড়ো ১ টেবিল চামচ
  • পরিমাণ মতো ঘি
  • তেজপাতা ২ টি
  • শুকনো মরিচ কুচি ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
  • কারিপাতা ৮-১০টি
  • ধনেপাতাকুচি ৩-৪ টেবিল চামচ
  • লবণ ও চিনি স্বাদমতো
  • সাদা তেল অল্প পরিমাণে
  • তেঁতুলের ক্বাথ ৩-৪ টেবিল চামচ

আরও পড়ুন:  

যেভাবে তৈরি করবেন

প্রথমেই পাঁঠার মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে আদা-রসুন বাটা, লবণ, গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিন। মাংস ভাল করে সেদ্ধ হয়ে গেলে তা ভালোভাবে থেঁতো করে নিন। এবার কড়াইতে তেল আর ঘি গরম করে জিরে, শুকনো মরিচ কুচি, তেজপাতা আর কারিপাতা ফোড়ন দিন।

এরপর কড়াইয়ে মাংস, কাঁচামরিচ কুচি, গরমমশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরিয়ে এলে তাতে মিশিয়ে দিন তেঁতুলের ক্বাথ আর ধনেপাতাকুচি। সবশেষে লবণ চেক করে প্রয়োজনে তাতে স্বাদমতো লবণ আর চিনি দিয়ে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের পাঁঠার মাংসের ভর্তা।

জেএস/

আরও পড়ুন