ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

সময় পেরিয়েও একই ঠিকানায় মেহজাবীন-আদনান

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেমের হিসাব চৌদ্দ বছরের, আর দাম্পত্যের বয়স এক। সেই মধুর সমীকরণ নিয়েই ভালোবাসা দিবসে নতুন করে আলোচনায় এলেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। দীর্ঘ পথচলার পর গত বছর এই সময়টাতেই তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। দেখতে দেখতে কেটে গেছে সংসার জীবনের প্রথম বছর। আর সেই বিশেষ সময়টিকে স্মরণীয় করে রাখতেই এবারের ভালোবাসা দিবসে ভাগ করে নিয়েছেন কিছু অন্তরঙ্গ, মায়াময় মুহূর্ত।

সময় পেরিয়েও একই ঠিকানায় মেহজাবীন-আদনানভালোবাসার আলাদা দিন না থাকলেও ১৪ ফেব্রুয়ারি যেন হৃদয়ের কথা বলার এক উপলক্ষ। বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস স্বাভাবিকভাবেই তা একটু বেশি আবেগঘন।

সময় পেরিয়েও একই ঠিকানায় মেহজাবীন-আদনানসামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে মেহজাবীন লিখেছেন হৃদয়ছোঁয়া কিছু কথা। তার ভাষ্যে, একসঙ্গে বেড়ে ওঠা, লড়াই করা, স্বপ্ন দেখা সব কিছুর সঙ্গী যদি আবারও বেছে নিতে হয়, তবে তিনি আবারও বেছে নেবেন আদনানকেই। এই স্বীকারোক্তিই যেন ছবিগুলোকে দিয়েছে আরও গভীরতা।

সময় পেরিয়েও একই ঠিকানায় মেহজাবীন-আদনানছবিতে দু’জনের পোশাকেই ছিল পরিমিত রুচির ছাপ। একই টোনে সাজানো লুক যেন তাদের সম্পর্কের সুরকেই প্রতিফলিত করেছে। মেহজাবীনের পরনে বেজ রঙের শাড়ি যার বর্ডারে সূক্ষ্ম এমব্রয়ডারি আর নরম সিকুইনের কাজ।

সময় পেরিয়েও একই ঠিকানায় মেহজাবীন-আদনানস্লিভলেস ব্লাউজেও সেই ঝলক, তবে সবকিছুই ছিল মার্জিত ও সংযত। আধুনিকতা আর ক্ল্যাসিক আবহ দুটোর মেলবন্ধনে তৈরি হয়েছে এক অনবদ্য উপস্থিতি।

সময় পেরিয়েও একই ঠিকানায় মেহজাবীন-আদনানগয়নায়ও ছিল মিনিমাল ভাবনা। ছোট স্টোন বসানো দুল, হাতে চুড়ি আর বিয়ের আংটি এই সামান্য অলংকারেই সম্পূর্ণ হয়েছে তার সাজ। মেকআপে সফট গ্ল্যাম; গালে গোলাপি আভা, ঠোঁটে ন্যুড শেড, চোখে সূক্ষ্ম আইলাইনার। চুল রাখা হয়েছে সাইড-পার্টেড ন্যাচারাল ওয়েভে, যা পুরো লুকে এনেছে রোমান্টিক আবহ।

সময় পেরিয়েও একই ঠিকানায় মেহজাবীন-আদনানঅন্যদিকে আদনান আল রাজীবের পোশাকে ছিল স্নিগ্ধ পরিপাটি ভাব। হালকা বেজ টোনের পাঞ্জাবির সঙ্গে অফ-হোয়াইট পায়জামা, কাঁধে সূক্ষ্ম কারুকাজ করা শাল সব মিলিয়ে ঐতিহ্য ও আধুনিকতার ভারসাম্যপূর্ণ উপস্থাপন। ছাঁটা দাড়ি আর গোছানো চুল তার ব্যক্তিত্বে যোগ করেছে পরিণত সৌন্দর্য।

সময় পেরিয়েও একই ঠিকানায় মেহজাবীন-আদনানছবির প্রতিটি ফ্রেমেই ধরা পড়েছে সম্পর্কের গভীরতা। কোথাও হাত ধরে নীরব দৃষ্টিতে কথা বলা, কোথাও বই হাতে পাশাপাশি বসে থাকা, আবার কোথাও কফির কাপে ভাগাভাগি হাসি। জানালার ধারে বসা আদনানের কাঁধে হাত রেখে মেহজাবীনের যে হাসি তাতে যেমন আছে বন্ধুত্ব, তেমনি আছে দীর্ঘদিনের সঙ্গী হয়ে থাকার নিশ্চয়তা।

সময় পেরিয়েও একই ঠিকানায় মেহজাবীন-আদনানচৌদ্দ বছরের প্রেম পেরিয়ে এক বছরের সংসার এই সময়টুকু শুধু ক্যালেন্ডারের হিসাব নয়, বরং স্মৃতি, সংগ্রাম আর ভালোবাসায় বোনা এক গল্প। ভালোবাসা দিবসে সেই গল্পেরই আরেকটি কোমল অধ্যায় তুলে ধরলেন মেহজাবীন ও আদনান।

জেএস/