অল্প সময়ে বানিয়ে নিন তেঁতুলের শরবত
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো
গরমে ক্লান্ত শরীর আর ইফতারের তৃষ্ণা দুইয়ের জন্যই তেঁতুলের শরবত হতে পারে দারুণ সমাধান। টক-মিষ্টি স্বাদের এই পানীয় মুহূর্তেই এনে দেয় সতেজতার ছোঁয়া। সবচেয়ে ভালো বিষয় হলো, খুব অল্প সময় আর হাতের কাছের উপকরণেই তৈরি করা যায় মজাদার এই শরবত। তাই ঝটপট কিছু বানাতে চাইলে আজই তৈরি করে ফেলুন ঘরোয়া তেঁতুলের শরবত। রইলো রেসিপি-
উপকরণ
তেঁতুল আধা কাপ
বিট লবণ আধা চা চামচ
কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ
ধনিয়া পাতা কুঁচি স্বাদমতো
চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ
চিনি স্বাদমতো
ঠান্ডা পানি
আরও পড়ুন:
যেভাবে তৈরি করবেন
প্রথমে বিচি ছাড়িয়ে তেঁতুল ১০ মিনিট একটি পাত্রে ভিজিয়ে রাখুন। এরপর এর সঙ্গে সব উপকরণ ও ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও ১০ মিনিটের জন্য রেখে দিন। সবশেষে মিশ্রণটি ছেঁকে নিন আরেকটি পাত্রে। ব্যস তৈরি হয়ে গেলো টক-ঝাল-মিষ্টি স্বাদের তেঁতুলের শরবত। খাওয়ার আগে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন মজাদার এই শরবত।
জেএস/