ঈদের বিশেষ পদ লেবু মাছে ভাত
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো
ঈদ মানেই পরিবারের সবাইকে নিয়ে আনন্দ, আড্ডা আর সুস্বাদু খাবারের আয়োজন। এদিন টেবিলে থাকে নানা রকম মুখরোচক পদ। তবে পরিচিত রান্নার পাশাপাশি ভিন্ন স্বাদের কিছু রাখতে পারলে খাবারের আনন্দ আরও বেড়ে যায়। তেমনই একটি ব্যতিক্রমী ও সুস্বাদু পদ হলো লেবু মাছে ভাত।
টাটকা মাছ, লেবুর টক ঘ্রাণ আর মসলার মিশেলে তৈরি এই পদটি যেমন সহজে রান্না করা যায়, তেমনি স্বাদেও দারুণ। ঈদের দিনে ঘরোয়া আয়োজনে একটু ভিন্নতা আনতে চাইলে লেবু মাছে ভাত হতে পারে চমৎকার একটি পছন্দ। রইলো রেসিপি-
উপকরণ
- ফিশ ফিলে ৫০০ গ্রাম
- লবণ স্বাদমতো
- গোলমরিচের গুঁড়ো আধা চা-চামচ
- লেবুর রস ৩ টেবিল চামচ
- মাখন ২ টেবিল চামচ
- রসুনকুচি ১ টেবিল চামচ
- বাসমতী চাল ৪ কাপ
- লেবুর খোসাকুচি পরিমাণমতো
- ধনেপাতা পরিমাণমতো
আরও পড়ুন:
- ঘরেই বানান শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানি
- ইফতারে রাখুন পাহাড়ি স্বাদের স্ট্রিটফুড চিকেন লাকসু
- যেভাবে বানাবেন ফলের চাট
যেভাবে তৈরি করবেন
প্রথমেই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এবার লবণ, গোলমরিচ ও লেবুর রস দিয়ে মাছ ম্যারিনেট করে রাখুন আধা ঘণ্টা। অন্যদিকে বাসমতী চাল রান্না করে রাখুন। এরপর চুলায় কড়াই দিয়ে মাখনে রসুনকুচি হালকা ভেজে নিন। রসুনকুচি ভাজা হলে তাতে মাছ ভেজে নিন। মাছ ভালোভাবে ভাজা হলে এর সঙ্গে ভাত দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের লেবু মাছে ভাত। সবশেষে লেবুর খোসাকুচি ও ধনেপাতা দিয়ে পরিবেশন করুন মজাদার এই পদটি।
জেএস/