ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ঝটপট বানিয়ে নিন পাকা পেঁপের লাচ্ছি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৪ মার্চ ২০২৬

সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীর চায় ঠান্ডা ও পুষ্টিকর কোনো পানীয়। প্রতিদিনের পরিচিত শরবতের বাইরে চাইলে খুব সহজেই তৈরি করতে পারেন পাকা পেঁপের লাচ্ছি। মিষ্টি স্বাদ আর পুষ্টিগুণে ভরপুর এই পানীয় শরীরকে দ্রুত সতেজ করে তোলে। অল্প কিছু উপকরণ আর কয়েক মিনিটেই ইফতারের টেবিলে যোগ করতে পারেন ভিন্ন স্বাদের এই স্বাস্থ্যকর লাচ্ছি। রইলো রেসিপি-

উপকরণ

  • পাকা পেঁপে ১টা
  • দুধ ২-৩ কাপ
  • টক দই ১ কাপ
  • বিটলবণ আধা চা চামচ
  • পুদিনাপাতা ১ টেবিল চামচ
  • চিনি স্বাদমতো
  • বরফ কুচি

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে পাকা পেঁপের খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে হবে। এরপর বরফ কুচি ছাড়া টুকরো করা পেঁপেসহ সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ডার ব্লেন্ড করে নিন। সবশেষে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার এই লাচ্ছি।

জেএস/

আরও পড়ুন