ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

নখ কাটতে সাবধানতা

প্রকাশিত: ০৭:১২ এএম, ১২ এপ্রিল ২০১৫

নখ কাটতে গিয়ে একটু অসাবধান হলেই ঘটতে পারে বিপত্তি। অনেক সময় নখের পাশের চামড়া কেটে যায় বা নখ ভেঙে যায়। অনেকসময় রক্তপাতও হতে পারে। এছাড়াও এর থেকে বিভিন্ন রোগ সংক্রমণও হতে পারে। তাই নখ কাটার সময়, বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত-

১. নখ কাটার সময় ধারালো কাঁচি বা নেইল ক্লিপার ব্যবহার করা উটিত। ব্লেড বা ভোঁতা কিছু একেবারেই ব্যবহার করবেন না।

২. পানিতে ভেজানোর পর নখ সবচেয়ে নরম থাকে তাই গোসল করার পরই নখ কাটা সবচেয়ে ভাল উপায়।

৩. নখ সবসময় সোজা লাইনে কাটবেন। নখের কোণা বেশি গভীর করে কাটবেন না। চাইলে কোণা সামান্য বাঁকিয়ে নিতে পারেন।

৪. নখ বেশি বড় হলেই ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নখ বেশি বড় হাওয়ার আগেই বা প্রতিসপ্তাহে অন্তত একবার নখ কাটা উচিত।

৫. নখ সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন। নখে পানি লাগলে ভাল করে নখ মুছে মশ্চারাইজার লাগিয়ে নিন। এতে নখ মজবুত হয়।

৬. বয়স্ক ব্যাক্তিদের নখ অনেক সময় মোটা হয়ে যায় ফলে নখ কাটার সময় রক্তপাত হতে পারে। তাই বয়স্কদের নখ কাটার জন্য অন্য কারোর সাহায্য নেয়া উচিত। এছাড়াও শিশুদের নখ কাটার সময়ও ছোট নেইল ক্লিপার ব্যবহার করা উচিত।

এইচএন/পিআর