তানজিদ শুভ্রর কবিতা: রক্তস্নাত ফাল্গুন
ছবি: শ্রীমঙ্গল থেকে তুলেছেন মো শাওন
পাতা ঝরা এই ফাল্গুনে ফুটুক নতুন ফুল,
মায়ের মুখের ভাষা হোক স্পষ্ট, ভাঙুক সকল ভুল।
সন্তানের আমৃত্যু তৃষ্ণা মিটুক সে বুলিতে,
যে বুলির জন্য রক্ত ঝরেছে রাজপথের ধুলিতে।
অন্তর জুড়ে পরম আদরে যে ভাষা চির-সঞ্চিত,
সেই ভাষার জন্যই রাজপথ হয়েছিল রঞ্জিত।
মিশে আছে এই বাংলার মাটি আর মানুষের অঙ্গে,
বর্ণমালা আজো বেঁচে আছে পলাশ শিমুলের রঙে।
পুষ্পস্তবকের প্রতিটা পাঁপড়ি যেন শহীদের দেহের ক্ষত,
তাঁদের ত্যাগে এই জাতি আজ চিরকাল অবনত।
প্রতিটা ফুল যেন তোমাদেরই প্রতিবিম্ব হয়ে ভাসে,
কৃতজ্ঞতায় বাংলার চোখ আজও জলে ভিজে আসে।
সহস্র সালাম তোমাদের জানাই, ওগো প্রিয় সব ভ্রাতা,
আওয়াল, অহির রক্তে অমর এই ফাল্গুনের পাতা।
কেএসকে