ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

ঈদের ছড়া: খুশির ঈদ

শাহ বিলিয়া জুলফিকার | প্রকাশিত: ০৮:০০ এএম, ২১ মার্চ ২০২৬

মোদের দেশে রোজা শেষে
আসলো ঈদুল ফিতর,
আনন্দ সকল জাগছে বন্ধু
জাগছে মনের ভিতর।

ঈদের খুশি বইছে জানি
বইছে চারি খানে,
শ্রমিক-মজুর ফিরলো বাড়ি
ফিরলো নাড়ির টানে।

ঈদের খুশি বইছে তাই তো
বইছে মোদের মাঝে,
ব্যস্ত সবাই কেনাকাটায়
সাজবে নতুন সাজে।

নতুন পোশাক কিনবে বলে
ধরলো খোকা জিদ,
মোদের মাঝে আসলো বন্ধু
আসলো খুশির ঈদ।

এসইউ

আরও পড়ুন