জাগো নিউজের সাব-এডিটর সালাহউদ্দিনের মায়ের ইন্তেকাল
জাগো নিউজের ইংরেজি বিভাগের সাব-এডিটর মুহাম্মদ সালাহউদ্দিনের মা আনোয়ারা বেগম শনিবার (৯ আগস্ট) ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।
সালাহউদ্দিন জানান, তার মা কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু ডাক্তারি পরীক্ষার পর তাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছিল।
শনিবার রাত ২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দিঘলগাঁও গ্রামে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি স্বামী আব্দুর রশিদ, পাঁচ কন্যা, দুই পুত্র এবং বেশ কয়েকজন নাতি-নাতনি রেখে গেছেন।
জোহরের নামাজের আগে স্থানীয় মসজিদে জানাজা শেষে আনোয়ারা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি ও মুক্তির জন্য সবার কাছে দোয়ার অনুরোধ করা হয়েছে।
সালাহউদ্দিনের মায়ের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে জাগো নিউজ পরিবার। জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এএসএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ