১৫ জুনের মধ্যে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের দাবি
১৫ জুনের মধ্যে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ এবং ঈদের আগে বকেয়াসহ বেতন-বোনাস প্রদান করা না হলে সাংবাদিকরা রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।
বিএফইউজের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। সমাবেশ পরিচালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক আকতার হোসেন।
বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমইউ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে