র্যাকের সভাপতি মহিউদ্দিন সাধারণ সম্পাদক ফয়েজ
সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগইনেস্ট করাপশনের (র্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গাজী টেলিভিশনের মহিউদ্দিন আহমেদ সভাপতি ও ইংরেজী দৈনিক নিউ এজের আহম্মদ ফয়েজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- দুরবীন অনলাইনের আবুল কাশেম ও এটিএন নিউজের তাওহীদ সৌরভ সহ-ভাপতি, এটিএন বাংলার মাহবুব কবির চপল ও ৭১টিভির জেমসন মাহবুব যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ টুডের সাফি উদ্দিন আহেমদ সাংগঠনিক সম্পাদক, বিডিনিউজ টোয়েন্টিফোরের তাবারুল হক কোষাধক্ষ্য, বৈশাখী টিভির তাসলিমুল হক তৌহিদ দপ্তর সম্পাদক, বণিক বার্তার জেসমিন মলি প্রচার প্রকাশনা সম্পাদক, আরটিভির আতিকা রহমান সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, চ্যানেল টোয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক।
এছাড়া, দেশ রূপান্তরের আলাউদ্দিন আরিফ, এনটিভির শফিক শাহীন, বাংলাদেশ প্রতিদিনের মোস্তফা কাজল, আলোকিত বাংলাদেশের মতলু মল্লিক, নবরাজের রফিকুজ্জামান, আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু ও মানবজমিনের মারূফ কিবরিয়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ। কমিশনারের দায়িত্বে ছিলেন কালের কণ্ঠের বদিউজ্জামান এবং সমকালের ওয়াকিল আহমেদ হিরণ।
এদিন সংগঠনের ৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এমইউ/এসএস/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেলেন জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম
- ২ চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক
- ৩ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ৪ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ৫ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী