সমকালের সম্পাদক হলেন শাহেদ মুহাম্মদ আলী
শাহেদ মুহাম্মদ আলী/ ছবি- সংগৃহীত
দৈনিক সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলী। বুধবার (১৯ মার্চ) এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
শাহেদ মুহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ভোরের কাগজে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন।
১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে যোগ দেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি প্রথম আলোর প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক কালের কণ্ঠে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এনএইচ/কেএসআর/জিকেএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ