জাগো নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪.কম-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
শনিবার (১০ মে) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জাগোনিউজ পরিবারকে এ শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ বলেন, জাগো নিউজ মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন।
এনএইচ/এমআইএইচএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ