চট্টগ্রাম প্রেসক্লাব : সভাপতি সরওয়ার সম্পাদক মহসিন
চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন কলিম সরওয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহসিন চৌধুরী। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে ভোট নেওয়া হয়। এতে ২১৯ ভোটারের মধ্যে ২১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।
১৫ সদস্যের কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি কলিম সরওয়ার (দৈনিক পূর্বকোণ), সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর (আলোকিত বাংলাদেশ), সহসভাপতি সালাউদ্দিন রেজা (ইত্তেফাক), সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী (জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু (ইনকিলাব), সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার (যুগান্তর), ক্রীড়া সম্পাদক গোলাম মওলা মুরাদ (এশিয়ান টিভি), গ্রন্থাগার সম্পাদক শওকত ওসমান (দৈনিক পূর্বকোণ), সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী (ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ (দেশটিভি), নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফারুক ইকবাল (কালের কণ্ঠ), শহীদ উল আলম (আজকের চট্টগ্রাম), শামসুল হক হায়দরী (এনটিভি) ও মোয়াজ্জেমুল হক (জনকণ্ঠ)।
সর্বশেষ - গণমাধ্যম
- ১ অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেলেন জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম
- ২ চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক
- ৩ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ৪ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ৫ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী