প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। এ ধরনের সহিংসতায় সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিকের জানার অধিকারকে সরাসরি আঘাত করে। সংগঠনটি সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।
অনলাইন এডিটরস অ্যালায়েন্স আশা প্রকাশ করছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষ তাদের অঙ্গীকার অটুট রাখবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
এনএইচ/এমএএইচ/
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ