সাংবাদিক শুচি সৈয়দের মা হালিমা খাতুন মারা গেছেন
হালিমা খাতুন
লেখক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক শুচি সৈয়দের (ইসমাইল হোসেন) মা হালিমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গত ৮ ফেব্রুয়ারি সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
হালিমা খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক (নার্সিং সুপার)। চাকরিসূত্রে তিনি রাজশাহীতে বাস করতেন। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। যুগান্তরের সহকারী সম্পাদক শুচি সৈয়দ তার একমাত্র ছেলে।
বিকেলে হালিমা খাতুনের মরদেহ পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী গ্রামে নেওয়া হয়। বাদ মাগরিব পিয়ারাখালী ঈদগাহ ময়দানে নামাজে জানাজার পর পিয়ারাখালী গোরস্তানে তাকে দাফন করা হয়।
শুচি সৈয়দের মায়ের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
আরএমডি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ