ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৪ মার্চ ২০২৬

নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সভায় ২০২৬-২০২৭ মেয়াদে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউএজ’র সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির।

আরও পড়ুন
ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি
সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত

এছাড়াও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এমএ মালেক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর প্রকাশক নাসিম মনজুর সদস্য নির্বাচিত হয়েছেন।

এনএইচ/ইএ