সিরাজগঞ্জে সাংবাদিক ফোরামের শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জে বীরাঙ্গনা, প্রতিবন্ধী ও দুই শতাধিক দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্থানীয় টেলিভিশন সাংবাদিক ফোরাম। শুক্রবার সকালে শহরের মেট্রো প্লাজায় ফোরাম কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন।
টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম-সম্পাদক সুকান্ত সেনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ