সাংবাদিক সায়ীদ আলমগীরের নানার ইন্তেকাল
অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম`র কক্সবাজার জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীরের নানা কক্সবাজার সদরের ঈদগাঁওর জালালাবাদ ফরাজীপাড়া নিবাসী মাস্টার মমতাজুল হক ইন্তেকাল করেছেন।
শুক্রবার দুপুর সাড়ে তিনটায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ফরাজীপাড়ার মৃত শহর মুল্লুকের ছেলে ও চার মেয়ে ৫ ছেলের জনক।
শনিবার সকাল সাড়ে নয়টায় ফরাজীপাড়া কেন্দ্রীয় মসজিদ মাঠে তার জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমেছে।
সায়ীদ আলমগীর/এমএএস/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন সম্পাদক সিরাজুল
- ২ অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেলেন জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম
- ৩ চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক
- ৪ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ৫ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’