ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

যশোর প্রেসক্লাব নির্বাচনে টুকুন সভাপতি তৌহিদুর সম্পাদক

প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

যশোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি ও এসএম তৌহিদুর রহমান সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৮ জন সদস্যের মধ্যে ৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকেল ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
 
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মনোতোষ বসু ও আনোয়ারুল কবীর নান্টু, যুগ্ম-সম্পাদক এইচ আর তুহিন ও জুয়েল মৃধা, কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ, দফতর সম্পাদক তৌহিদ জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান মুন এবং ৬টি নির্বাহী সদস্য পদে ফিরোজ গাজী, সাইফুল ইসলাম সজল, তহীদ মনি, আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গনি খান রিমন ও আব্দুল কাদের।

মিলন রহমান/এমএএস/পিআর