ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন আর নেই
ইংরেজি দৈনিক ডেইলি সান পত্রিকার সম্পাদক আমির হোসেন সোমবার দুপুর ১২টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি স্ত্রী ও এক কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আমির হোসেনের বিয়োগে তার নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের প্রথম জানাজা বেলা ২টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেয়া হবে। সেখানে বিকেল ৪টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
আমির হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ি মাদারীপুরে সমাহিত করা হবে।
এমএম/এনএফ/আরআইপি/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার