সাংবাদিক তৌহিদুল ইসলাম মিন্টুর পিতার ইন্তেকাল
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী সদস্য এবং দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর পিতা মো. কাউসার উদ্দিন ফকির মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
যশোর উপশহরের ই ব্লক, ১৮৬ নম্বর, নিজ বাসায় শুক্রবার বিকেল সোয়া ৩টায় তিনি মারা যান। কাউসার উদ্দিন ফকির সাবেক কৃষি কর্মকর্তা ছিলেন।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ছয় সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যশোরের ই ব্লক জামে মসজিদে শনিবার বাদ জোহর জানাজা শেষে যশোর ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিক তৌহিদুল ইসলাম মিন্টুর পিতার মৃত্যুতে সিএমজেএফ'র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সিএমজেএফ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএএস/এমএআর/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার