দৈনিক জনকণ্ঠের সম্পাদকের শুনানি রোববার
ফাইল ছবি
বিভ্রান্তিমূলক কলাম প্রকাশ করার অভিযোগে দৈনিক জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে একটি বেঞ্চ এই দিন ধার্য করেনে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই আদালত অবমাননার অভিযোগ এনে তাদের তলব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।চলতি মাসের ১৬ জুলাই ‘সাকার পরিবারের তৎপরতা। পালাবার পথ কমে গেছে’ শিরোনামে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি কলাম প্রকাশ করে দৈনিক জনকণ্ঠ। যার লেখক নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। কলাম বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি করেছে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এসব প্রতিবেদনে বিচার বিভাগ সম্পর্কে কুৎসা রটনামূলক লেখা হয়েছে। এটা আদালতকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এ কারণে আদালত তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত রুল জারি করেছেন।
এসকেডি/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ২ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৩ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ
- ৪ সাংবাদিক সালিম সামাদ আর নেই
- ৫ প্রেস ক্লাবে ইফতার: ব্যস্ততার ফাঁক গলে এক অনানুষ্ঠানিক পুনর্মিলন