বঙ্গভবন গেটে মিডিয়াকর্মীদের দৌড়ঝাঁপ
অ্যাই ঐ গেট, ঐ গেটে। এ কথা বলতেই বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ফটো জার্নালিস্ট ও ক্যামেরাম্যানদের মধ্যে রীতিমতো দৌড়ঝাঁপ প্রতিযোগিতা শুরু হয়, কে কার আগে যাবে?
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় বঙ্গভবনের হানিফ ফ্লাইওভার সংলগ্ন গেটে এমন দৃশ্য দেখা যায়।
বিকেলে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলসহ বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে যান। খবর পেয়ে ছুটে আসেন মিডিয়াকর্মীরা। তখন থেকেই অপেক্ষারত তারা। যখন শুনছেন তারা বের হবেন তখনই তাড়াহুড়ো করে প্রস্তুতি শুরু হয়। তাই বিকেল পৌনে ৫টায় যখন কেউ খবর দেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজউক সংলগ্ন গেট দিয়ে নির্বাচন কমিশনাররা বের হবেন তখন দৌড়াদৌড়ি শুরু হয়।
এ সময় বেশিরভাগ মিডিয়াকর্মী রাজউক গেটে অবস্থান নিলেও কেউ কেউ ফ্লাইওভার সংলগ্ন গেটে অবস্থান নেন। তারা বলছিলেন, এ গেট দিয়ে বের হয়ে যাওয়ার সময় ভালো ফুটেজ ও ফটোশুট পাবেন। কেউ কেউ লাইভ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
এমইউ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার